How understanding Pathology helps in memorization

    August 29, 2026
    2 min read
    46 views
    1000072623
    How understanding pathology helps in memorization

    মেডিকেলে এত লক্ষ লক্ষ ইনফরমেশন, এগুলো আসলে প্র‍্যাক্টিকালি কোনোভাবেই জাস্ট মুখস্ত করা সম্ভব না। করলেও কিছুদিন বাদে মনে থাকবে না। এবং এটাই হয়। হাজার হাজার স্টুডেন্ট এটাই করে যে- তারা কোনোভাবে গাইড বা নোট বা শিট মুখস্ত করে আইটেম দিয়ে আসলেও সেই ইনফো তারা বেশিদিন মনে রাখতে পারে না। কিছুদিন পর টার্ম বা প্রফ দেওয়ার সময় আবার নতুন করে মুখস্ত করা লাগে অনেক কিছু। বা, কয়েক বছর পর আগের পড়া কিছুই মনে থাকে না।

    এখানে ইফেক্টিভ উপায় কি learning এর?

    সহজ উত্তর- understanding

    কিভাবে? আসো ব্যাখ্যা করি।

    তোমাকে যদি আমি বলি লিউকেমিয়ার ট্রিটমেন্ট বলো, তুমি এটা যদি জাস্ট মুখস্ত করতে যাও, তুমি পাগল হয়ে যাবে। এত এত কেমোথেরাপিউটিক এজেন্ট আছে, এত কিছু আছে, সিমপ্লি কোথায় কোনটা দিতে হবে এটা গুলায় যাবে। মনে রাখাই রীতিমতো একটা জটিল ব্যাপার। ব্যাপক প্যারাদায়ক লাগবে।

    কিন্তু আমি একটা সিম্পল এক্সপ্লানেশন দিবো। এরপর দেখো ব্যাপারটা কেমন লাগে!

    Chronic Myeloid Leukemia
    এখানে মূল প্যাথোলজি হলো ২২ নং ক্রোমোজম থেকে BCR gene ট্রান্সলোকেটেড হয়ে ৯ নং ক্রোমোজমের abl gene এর সাথে যুক্ত হয়ে একটা ফিউশন হয় যাকে আমরা বলি bcr abl fusion gene.

    এখন এই যে ফিউশন জিন, এটা যেই প্রোটিন কে এনকোড করে সেই প্রোটিন tyrosine kinase প্রোপার্টি শো করে, এটার জন্যেই এই ম্যালিগন্যান্ট proliferation হয়।

    তাহলে দেখো, আমাদের ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়ার একদম টু দ্য পয়েন্ট মেকানিজম আমরা বুঝলাম। এখানে এই ফিউশন জিন থেকে যেই প্রোটিন টা আসছে, সেটাই মেইন কালপ্রিট।

    এখন তাহলে কি চিকিৎসা দেওয়া যায়?

    খুব সিম্পল।

    tyrosine kinase inhibitor

    আমরা এখন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর যদি দেই, তাহলে এই ম্যালিগন্যান্ট প্রোলিফারেশন আসলেই থামানো সম্ভব।

    এবং এটাই করা হয়।

    CML এর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো এই Tyrosine Kinase Inhibitor.

    কারা কারা আছে এমন?

    Imatinib
    Dasatinib
    Nilofinib

    CML এর সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হিসেবেও আমরা এই তিনটা TKI এর সাথে আরও দুইটা এক্সট্রা এজেন্ট ইউজ করি

    Bosutinib
    Ponatinib

    এখানে
    Imatinib ফার্স্ট জেনারেশন TKI

    Dasatinib, Nilotinib, Bosutinib হলো সেকেন্ড জেনারেশন

    Ponatinib হলো থার্ড জেনারেশন এজেন্ট

    যাদের বেলায় TKI ফেইল করে, সেখানে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করি।

    এর বাইরে প্যালিয়েটিভ কেমোথেরাপি হিসেবে hydroxycarbamide কিছুক্ষেত্রে ব্যবহার হয়।

    এখন দেখো, CML এর যেই ম্যানেজমেন্ট বললাম, এখানে প্যাথোফিজিওলজি দিয়ে হিসাব করলে ব্যাপারটা বোঝা যতটা সহজ এবং এটা মেমোরাইজেশন যতটা সহজ হয়, এত কিছু না জেনে জাস্ট কটা ড্রাগের নাম মুখস্ত করতে গেলে আল্টিমেটলি লং রানে কিছুই মনে থাকে না ইউজুয়ালি। এখানে আন্ডারস্ট্যান্ডিং ই ব্যাপারটাকে সহজ করে দেয়।

    this is why studying textbook might take some of your time, but it will be a very effective learning session for you.

    Dr Murtoza Shahriar
    MBBS, MRCP (UK), FCPS Part 1 (Cardiology)
    Share this article:
    Last updated: August 29, 2026