Glibenclamide & Clinical application of Pharmacokinetics

    August 18, 2026
    1 min read
    2 views
    1000066584
    ড্রাগ চুজ করার সময় ফার্মাকোকাইনেটিক্স জানার ক্লিনিকাল এপ্লিকেশন কি?

    একটা উদাহরণ দেই আজকে।

    সেকেন্ড জেনারেশন সালফোনাইলইউরিয়েজের মধ্যে গ্লিবেনক্ল্যামাইডের হাফ লাইফ আসলে অনেক কম। মাত্র ১-২ ঘণ্টা। কিন্তু এখানে আমরা singe daily dose দেওয়াই যথেষ্ট।

    কিভাবে সম্ভব?

    কারণ ড্রাগটা লিভারে মেটাবলাইজড যখন হয়, তখন যেই metabolite পাওয়া যায়, সেটারও আসলে hypoglycemic activity আছে। এগুলো রেনাল রুট দিয়ে এলিমিনেট না হওয়া পর্যন্ত আমরা এজন্য হাইপোগ্লাইসেমিক রেস্পন্স পেতে থাকি। ওভারঅল ভাবে দেখা যায় যে এই কারণে glibenclamide এর duration of action প্রায় ২৪ ঘণ্টা বা তারও বেশি পাওয়া যায়। তাই single daily dose ই যথেষ্ট যদিও হাফ লাইফ খুবই কম এখানে।

    এখন এখানেই কথা শেষ না।
    think about those patients, যাদের significant hepatic impairment আছে বা renal insufficiency আছে।

    এখানে কি হবে?
    লিভারে সমস্যা থাকলে ড্রাগ মেটাবলিজম আরও slow হয়ে যাবে। renal insufficiency থাকলে এই metabolite এলিমিনেট হতেও আরও বেশি সময় লাগবে।

    ফলাফল?

    রেগুলার সিঙ্গেল ডোজেও পেশেন্টের এখানে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক প্রচণ্ড বেশি।

    তাই যাদের significant hepatic impairment আছে বা renal insufficiency আছে, তাদেরকে গ্লিবেনক্ল্যামাইড দেওয়া হয় না। এভয়েড করা হয়।

    Dr Murtoza Shahriar